জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার

জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের একটি মাঠ থেকে জাহিদুল ইসলাম জাহিদ (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রামের মাঠপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ উপজেলার খয়েরহুদা গ্রামের দক্ষিণপাড়ার আশরাফ আলীর ছেলে। পরিবারের সদস্যদের দাবি, পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে জাহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদ। এরপর তিনি আর ফিরে আসেননি। স্বজনরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বেলা ১১টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বিকেলে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad