জাল ভোটের অভিযোগে ওয়ার্ড জামায়াত আমিরের জরিমানা

জাল ভোটের অভিযোগে ওয়ার্ড জামায়াত আমিরের জরিমানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা-২ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক ওয়ার্ড জামায়াত ইসলামীর আমিরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলাম জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন ওয়ার্ড জামায়াত আমির শাহাবুদ্দিন। এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়।

দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad