জাবিতে ১৫তম প্রজাপতি মেলা শুক্রবার

জাবিতে ১৫তম প্রজাপতি মেলা শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ১৫তম প্রজাপতি মেলা।

‘উড়ে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাবিতে নিয়মিতভাবে এই মেলার আয়োজন করা হচ্ছে।’

এবারের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে মো. মনোয়ার হোসেন জানান, মেলায় প্রকাশ করা হবে ‘বাটারফ্লাইস অফ বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ। বইটিতে ৩৬০টি প্রজাতির প্রজাপতির ছবি, তাদের জীববিদ্যা এবং জিনভিত্তিক সনাক্তকরণ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতি, প্রজাপতি-বান্ধব বৃক্ষ, প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মেলা ঘিরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র‌্যালি, প্রজাপতির গল্পভিত্তিক পাপেট শো, প্রজাপতি অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ, ডকুমেন্টারি প্রদর্শনী, দিনব্যাপী প্রজাপতির হাট দর্শন, আলোকচিত্র প্রদর্শনী ও প্রজাপতি চেনার প্রতিযোগিতা।

এ বছর প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ আলী রেজা খানকে প্রদান করা হবে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৫’।

আর ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৫’ যৌথভাবে পাচ্ছেন জাবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি।

এবারের মেলার টাইটেল স্পনসর ‘কিউট’। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। গণমাধ্যম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চ্যানেল আই ও রেডিও ভুমি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর