জাবিতে আরও ৮৩ জনের সাজা পুনর্বিবেচনার আবেদন

জাবিতে আরও ৮৩ জনের সাজা পুনর্বিবেচনার আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্তদের মধ্যে আরও ৮৩ জন তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন করে জমা পড়া আবেদনগুলো বর্তমানে আপিল কমিটি পর্যালোচনা করছে। কমিটি সংশ্লিষ্ট নথিপত্র ও বিধি-বিধান অনুযায়ী আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করবে। এরপর সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে, সাজাপ্রাপ্ত ৪৩ শিক্ষার্থীও শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ১৬ জনের শাস্তি সম্পূর্ণ প্রত্যাহার এবং ২০ জনের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মোট ১৮৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad