জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফুল দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সঙ্গে ছিলেন।

মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একসঙ্গে ফুল দেন।

আরও পড়ুন

এরপর তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাঙালির স্বাধিকার আন্দোলন দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চূড়ান্ত রূপ লাভ করে।

স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল বিজয়ের স্মরণে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর