জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় যাত্রীবাহী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মন্টু (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মন্টু উপজেলার চকরোয়ার গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

রোববার সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ভালকি ব্রিজের সন্নিকটে মন্টু রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে মন্টু রেললাইন অতিক্রমের সময় ট্রেনের উপস্থিতি টের পাননি এবং ট্রেনের হুইসেলও শুনতে পারেননি। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ আত্মীয়-স্বজনেরা নিয়ে যাওয়ায় গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে আসেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর