জনবান্ধব সেবা দিতে চসিক চালু করছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

জনবান্ধব সেবা দিতে চসিক চালু করছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ
চান্দগাঁও শমসেরপাড়ার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনারে মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নগরসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নতুন এই অ্যাপটির নাম ‘আমাদের চট্টগ্রাম’।

আগামী মঙ্গলবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অ্যাপের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার চান্দগাঁও শমসেরপাড়ার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘অ্যাপটির মাধ্যমে নগরবাসী নালা-নর্দমা, ডাস্টবিন, ম্যানহোল বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে এবং সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।’

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—এই নীতি আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর