বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-অভ্যর্থনা ঘিরে ঢাকায় জনদুর্ভোগের জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
এতে বলা হয়, ১৭ বছর পর তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখো লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বিএনপি গভীরভাবে মর্মাহত।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


