জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জাতীয় ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে থাকছেন কিশোর আনজুম সাম্য, জিএস পদে ফয়সাল মুরাদ এবং এজিএস পদে শাহিন মিয়া।
মঙ্গলবার দুপুরে এ প্যানেল ঘোষণা করা হয়।
২১ সদস্যের এ প্যানেলে আরও থাকছেন, সমাজসেবা সম্পাদক ফেরদৌস শেখ, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিদ্রা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. তারেক (সাবিত তারেক), আইন ও মানবাধিকার সম্পাদক মো. জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রহমান তাহসিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদৌস হোসেন সোহান, পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে থাকছেন কামরুল হাসান রিয়াজ, সাজ্জাদ হোসাইন, হাসান মাহমুদ সাকিব, সিনহা ইসলাম অর্ণা, জাবির খান, মো. সজিব মৃধা ও কেয়ারুল ইসলাম।
প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদটি জুলাই আন্দোলনে গুলিবদ্ধ জবি শিক্ষার্থী অনিক কুমারের প্রতি সম্মান প্রদর্শন করে ফাঁকা রাখা হয়েছে।


