‘ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ান মা’

‘ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ান মা’
ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে; ছবি-এপিবিএনের সৌজন্যে
Advertisement
Advertisement

‘ছেলের পরকীয়া ঠেকাতে’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে উড়ো টেলিফোন করেন একজন মা। শনিবার দুপুরে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দেন।

তিনি জানান, অচেনা নম্বর থেকে টেলিফোনে ওই বোমাভীতি তৈরি করার অভিযোগে এরই মধ্যে তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ডিজি বলেন, ‘এই ঘটনাটির সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। প্রাথমিকভাবে জানতে পেরেছি, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে “বিমানে বোমা রয়েছে” এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে।’

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বোমা রয়েছে এমন একটি ফোনকলে বিমানের কাঠমান্ডু ফ্লাইট জরুরি অবতরণের বাধ্য হয়। কিন্তু পরে বিমানটি তল্লাশি করে কোনো বোমা পাওয়া যায়নি।

শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, ‘ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। উড়োজাহাজে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সব যাত্রীকে ফের বোর্ডিং করানো হচ্ছে।’

আরও পড়ুন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এমন ভুয়া হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বসহ দেখছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার জেরে ফ্লাইটটির যাত্রা কিছুটা বিলম্বিত হলেও পরে নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইটটি কাঠমান্ডু যাত্রা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad