ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্র গ্রেপ্তার

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্র গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাড়ি থেকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন ওই ছাত্রের বাবা ইসাক মিয়া। তিনি জানান, তার ছেলেকে জেল হাজতে রাখা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হকও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিছিলে অংশ নেওয়ায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়।’

এ বিষয়ে জানতে চাইলে ওই স্কুলছাত্রের বাবা ইসাক মিয়া বলেন, ‘আমার ছেলে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ থেকে তার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাই আমরা তার জামিন চেয়েছিলাম। অন্যথা কারাগারে পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থাই করা যায়নি।’

ওই কিশোর ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর