ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রীর ব্যাংক লকার তল্লাশির নির্দেশ

ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রীর ব্যাংক লকার তল্লাশির নির্দেশ
ফাইল ছবি
Advertisement
Advertisement

দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত এনবিআরের সাবেক সদস্য ও ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমানের স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের দুটি ব্যাংক লকার তল্লাশির অনুমতি দিয়েছে আদালত।

সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা লায়লা কানিজের লকার দুটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, লায়লা কানিজ ও তার স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল এবং অসাধু উপায়ে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তকালে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে লায়লা কানিজের নামে দুটি লকার রয়েছে। সুষ্ঠু তদন্ত ও অবৈধ সম্পদের সন্ধানে ওই লকারগুলো তল্লাশি করা জরুরি। আলোচিত ‘ছাগলকাণ্ডের’ পর মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

গত বছরের ১৫ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ও তার স্বামী মতিউর রহমান জেলহাজতে রয়েছেন। সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাদের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad