বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও কানাডার হাইকমিশনার অজিত সিং।
সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং।পরে বিকালে একই স্থানে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সাক্ষাতকালে তারা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসব সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা ড. মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং কানাডা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


