ছবি তোলায় নতুন অভিজ্ঞতা দেবে ভিভোর ভি৬০ লাইট

ছবি তোলায় নতুন অভিজ্ঞতা দেবে ভিভোর ভি৬০ লাইট
Advertisement
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড এখন অহরহই পরিবর্তন করছেন সবাই। তবে এবার আর তৃতীয় কারও সাহায্য নিতে হবে না, ভিভোর নতুন ফোনেই পরিবর্তন করা যাবে ছবির ব্যাকগ্রাউন্ড।

ভিভোর ভি৬০ লাইট মডেলের এআই ফোর সিজন পোর্ট্রেট মোডে মাত্র এক ক্লিকেই একটি সাধারণ আউটডোর ছবিকে সাজানো যায় চারটি ভিন্ন ঋতুর আবহে।

একটি ছবিকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দৃশ্যপট বদলে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা যায় এই মোড দিয়ে। যেখানে ছবির বিষয়বস্তু এক হলেও দেখা যায় চারটি ভিন্ন দৃশ্যে। এক্ষেত্রে, প্রতিটি ঋতুর আবহ এমনভাবে ফুটে ওঠে, যেন মনে হয় ছবিটি সত্যিই সেই ঋতুতে তোলা হয়েছে। আর এভাবেই, গ্রীষ্মের প্রখর গরমেও ছবিতে আনা যায় হিমশীতল বরফের স্পর্শ অথবা শরতের পাতাঝরা ভাব থেকে মুহূর্তেই বসন্তের ফুলেল ছোঁয়া।

এছাড়াও, ভিভোর এআই ইমেজ স্টুডিওতে থাকছে আরও উন্নত এআই ইরেজ ৩.০। যা, ছবিতে থাকা যেকোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি অথবা বস্তু সরিয়ে দিতে পারে একটি স্পর্শেই। গ্লাস বা স্ক্রিনের যেকোনো প্রতিফলন দূর করে ছবিকে করে একদম স্পষ্ট।

এই মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। সনি আইএমএক্স ৮৮২ সেন্সর, থার্ড জেনারেশন এআই অরা লাইট ও উন্নত এআই মাস্টার এইচডি অ্যালগরিদম।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad