চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কদমতলীতে চুরির উদ্দেশ্যে একটি ভবনে উঠতে গিয়ে কার্নিশ থেকে পড়ে সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর মুরাদপুরে জিন্না মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সেলিম চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার কদমতলী গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল হালিম।

এসআই কবির হোসেন আরও জানান, শনিবার ভোরে উত্তর মুরাদপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে ওঠার সময় সেলিম ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad