গাইবান্ধা ও নেত্রকোনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা ও নেত্রকোনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার মারুফা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে।

গাইবান্ধা: সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে পুকুরের পানিতে ঢুবে সুমাইয়া আক্তার মারুফার মৃত্যু হয়।

নিহত সুমাইয়া আক্তার মারুফা গাইবান্ধা পৌর শহরের থানাপাড়ার ছামিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় সুমাইয়া। শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে সে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: শনিবার দুপুরের দিকে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাহাত হাসানের মৃত্যু হয়েছে।

নিহত রাহাত ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় রাহাত। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad