চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গায় নিহত যুবকের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এরপর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহত সোহেল পেশায় একজন কৃষক। তিনি বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের পিতা আসাবুল হক বলেন, ‘স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক।’

তিনি অভিযোগ করে আরও বলেন ‘ফারুকই আমার ছেলেকে গলা কেটে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জানান, ‘একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad