চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চীনের শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বৃহত্তর চায়না বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে চীন প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজার ইমামতি করেন হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির (শেনজেন) প্রবাসী বাংলাদেশি শিক্ষক মাহবুব আলম।

জানাজা শেষে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন চায়না বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা এসএম আল-আমিন, চায়না বিএনপি নেতা সালাউদ্দিন রিক্তা, মনিরুল ইসলাম কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর