চীনের হুবেই ইউনিভার্সিটির সঙ্গে জাবির সমঝোতা স্মারক

চীনের হুবেই ইউনিভার্সিটির সঙ্গে জাবির সমঝোতা স্মারক
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাবির পক্ষে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে লিউ জিয়ানপিং চুক্তিতে সই করেন।

সমঝোতা স্মারকের আওতায় ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

উপাচার্য কামরুল আহসান বলেন, এ সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করবে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা পারস্পরিক তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জাবির উপউপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. মাফরুহী সাত্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হুবেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক কাই লেই, স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন ঝাং ইয়ান এবং কলেজ অব হেলথ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী চেন হঙঝিয়ানসহ প্রতিনিধিদলের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad