চাটমোহরে হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার

চাটমোহরে হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার
পাবনার চাটমোহরের উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার চাটমোহর উপজেলায় একটি পুকুর থেকে প্রায় দেড় হাজার বছরের পুরনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় একটি পুকুরে মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, নিমাইচড়া ইউনিয়নের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় জেলেদের পায়ে শক্ত বস্তুর আঘাত লাগলে তা পানি থেকে তোলা হয়। তখন দেখা যায় সেটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি।

বিষ্ণুমূর্তি উদ্ধারের সংবাদ পেয়ে স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হন। তারা মূর্তিটি নিয়ে পূজা শুরু করেন।

আরও পড়ুন

চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি আনুমানিক দেড় হাজার বছরের পুরনো। ঘটনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। চাটমোহরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণার স্বার্থে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা। মূর্তিটির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয়রা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। প্রত্মতত্ব বিভাগের লোকজন পরে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর