চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
এর আগে, সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। এবারের নির্বাচনে ভোট দেওয়া হয়েছে ব্যালট পেপারে, এবং গণনা করা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া, যেমন হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়ার মতো ঘটনা ছাড়া, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ৬০ শতাংশ ভোট পড়েছে।’
এবার চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪১৫ জন, এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ হয়।


