চাকমা রাণীকে ডিসি’র চিঠি, ইউপিডিএফের নিন্দা

চাকমা রাণীকে ডিসি’র চিঠি, ইউপিডিএফের নিন্দা
চাকমা রাণী ইয়েন ইয়েন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অসত্য অভিযোগ উত্থাপন ও অপপ্রচার না চালাতে চাকমা রাণী ইয়েন ইয়েন’কে চিঠি দিয়ে সতর্ক করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

জেলা প্রশাসকের এ চিঠি দেওয়ার নিন্দা জানিয়েছে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি এক বিবৃতিতে উল্লেখ করে, এধরণের চিঠি দেশের সংবিধান পরিপন্থী ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

প্রসঙ্গত, ইয়েন ইয়েন চাকমা সার্কেল চিফ বা চাকমা রাজা ব্যাস্টিার দেবাশীষ রায়ের স্ত্রী। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের একটি আলোচনায় পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে তিনি সরকার ও সেনাবাহিনীর ভূমিকার সমালোচনা করেন।

এ ঘটনার পর রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী ইয়েন ইয়েনকে দেওয়া এক চিঠিতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বক্তব্য প্রদানে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad