চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন
ওপার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে এপারে কথিত 'বাংলাদেশি' নাগরিকদের 'পুশইন' করছে ভারতের বিএসএফ। গ্রাফিক্স: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের এক কাপড়ে রাতের আঁধারে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল দল ঘটনাস্থল থেকে ওই ১৩ জনকে আটক করে। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্তে ১৩ জন বাংলাদেশিকে পুশইন। ছবি: টাইমস

আটককৃতদের মধ্যে রয়েছেন—যশোর মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের বিল্লাল হোসেন (৩২), টাংগাইল ঘাটাইল থানার বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা লাকসাম থানার এলাইচ গ্রামের রবিউল ইসলাম (৩০), খুলনা সোনাডাংগা থানার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের পল্টু শেখ (৩০), রংপুর কাউনিয়া থানার চন্ডিপুর মহেসা গ্রামের আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট আদিতমারী থানার দূর্গাপুর গ্রামের টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের কামাল হোসেনের ছেলে সেলিম (২৯), দৌলতপুর থানার ছাতারপাড়া গ্রামের রুলাস (৩২), রাজশাহী বাঘা থানার আতারপাড়া গ্রামের মেহের আলী (৩২), পঞ্চগড় তেতুলিয়া থানার ময়নাগুড়ি গ্রামের রহমত (৪০), ময়মনসিংহ গৌরীপুর থানার তেরশিরা গ্রামের তহিল উদ্দিন সিকদার (৪০) ও ঠাকুরগাঁও হরিপুর থানার মারাধা গ্রামের মোশারফ আলী (২১)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে অবস্থানকালে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। পরবর্তীতে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং তারা সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad