চমেকে এসি কম্প্রেসার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত, আইসিইউতে ১

চমেকে এসি কম্প্রেসার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত, আইসিইউতে ১
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে গাইনি ওয়ার্ড সংলগ্ন ছয়তলা ভবনটির ছাদে রক্ষণাবেক্ষণ কাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাখাওয়াত, তানভীর এবং মিসকাত নামে তিন শ্রমিক আহত হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে পিডিবির আউটসোর্সিংয়ের তিন কর্মী দগ্ধ হন। তাদের ক্যাজুয়ালটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, বিস্ফোরণে আহতদের রগ কেটে গিয়ে গুরুতর জখম হয়েছে। যথাসম্ভব দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে একজন শ্রমিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে, অন্য দুইজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তবে ওয়ার্ডের কোনো রোগী বা স্টাফ আহত হননি বলেও নিশ্চিত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad