চবিতে সংঘর্ষের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

চবিতে সংঘর্ষের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি
সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয় সেনা বাহিনী ও অতিরিক্ত পুলিশ। ছবি: মোহাম্মাদ জাহেদ/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য ৭ সদস্যদের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকালে ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। সভা শেষে রাতে এই তথ্য জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম।

কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে আহ্বায়ক এবং গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিমকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্যরা হলেন-পদার্থবিদ্যা বিভাগের রেজাউল আজিম, ইনস্টিটিউট অন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, নিরাপত্তা দপ্তরের প্রশাসক মোহাম্মদ আমান উল্লাহ, সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক তাহমিদা খানম।

আরও পড়ুন

সিন্ডিকেট সভায় ঘটনা তদন্ত করে কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ করে দোষীদের চিহ্নিত করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

শনিবার রাত সোয়া ১২টায় জোবরা গ্রামে ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন, এমন খবরে সংঘর্ষের শুরু হয়। সেদিন রাত সাড়ে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে। পরদিন রোববার দুপুরে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীদের কুপিয়ে, ইট ও লোহার রডের আঘাতে আহত করা হয়। আহত হন অন্তত ২০০ জন।

এ ছাড়া গ্রামবাসী আহত হন ১০ থেকে ১৫ জন। ভাঙচুর হয় গ্রামের বিভিন্ন ঘরবাড়ি ও গাড়ি। ঘটনার পর দুই দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে ৯৮ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad