চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ
চন্দনাইশে গভীর রাতে জব্দ করা টাকা গুনে দেখা হচ্ছে। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

চট্টগ্রামের চন্দনাইশে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দ করা টাকা ও গাড়িটি পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলার আবদুল বারীহাট এলাকায় তল্লাশির সময় এসব টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা একটি মাইক্রোবাস তল্লাশি করে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করেন। রাতেই তারা মাইক্রোবাসসহ টাকাগুলো আমাদের কাছে হস্তান্তর করেন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে এসব হস্তান্তর করা হয়েছে।’

জব্দ করা টাকার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্বাচনী ট্রাইব্যুনালে নেওয়া হবে বলেও জানান ওসি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনী একটি গাড়ি থেকে ১০ লাখের বেশি টাকা উদ্ধার করে। বর্তমানে সেগুলো পুলিশের জিম্মায় রয়েছে। টাকার কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া অর্থের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad