রাজধানী ঢাকার লালবাগের শহীদনগর এলাকার দুই নাম্বার গলিতে চড়-থাপ্পরের ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ হোসেন (২৫) নামক এক কারখানা কর্মচারীকে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে এই হত্যাকাণ্ড ঘটে। কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামি আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। হাতে থাকা লোহার পাইপ চাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান র্যাব কর্মকর্তা।


