চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে ‘বাধা’

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে ‘বাধা’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার বার লাইব্রেরিতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের দাবি, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার ফলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

তারা জানান, সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলেও ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তবে বিএনপি-সমর্থক আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বার লাইব্রেরি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা জানান, এদিন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল।

আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad