চট্টগ্রামে সাবেক শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে সাবেক শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
নিহত আব্দুল মান্নান। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল মান্নান (৪০) সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে সরফভাটা থেকে শিলকগামী সড়কে এই গুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা ইউএনবি জানায়, মান্নান ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছে। মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ এবং কারা এতে জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাঙ্গুনিয়া পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর