চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন। তারা জানান, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধে উজ্জীবিত করে।
একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও প্রফেসরিয়াল ফেলো প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা প্রমুখ।


