চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু ২৫ জুলাই

চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু ২৫ জুলাই
চট্টগ্রামে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং সরকারি দপ্তরগুলোতে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। র‍্যালিটি কাজীর দেউড়ি, নেভী মোড়, অফিসার্স ক্লাব ও র‍্যাডিসন ব্লু মোড় হয়ে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়েও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনায় নির্ধারিত স্থানে র‍্যালি অনুষ্ঠিত হবে।

র‍্যালি শেষে ওই দিনই সকাল ১১টা থেকে একযোগে চট্টগ্রাম মহানগর ও উপজেলার সব সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। অফিসের ছাদ, আঙিনা, বাগান, ড্রেন এবং আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এই কর্মসূচি কেবল একদিনের জন্য সীমাবদ্ধ থাকবে না। পরিচ্ছন্নতা কার্যক্রমকে টেকসই করতে এবং নাগরিক জীবনে অভ্যাসে পরিণত করতে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সব সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad