চট্টগ্রামে নুরের সমর্থকদের অবরোধ, বিক্ষোভ

চট্টগ্রামে নুরের সমর্থকদের অবরোধ, বিক্ষোভ
চট্টগ্রামে নুরুল হক নুরের সমর্থকদের অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ  করেছেন তার অনুসারীরা।

শুক্রবার রাতে তারা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নুরুল হকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চট্টগ্রামে নুরুল হক নুরের সমর্থকদের অবরোধ। ছবি: টাইমস

এর আগে এ দিন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আরও পড়ুন

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর গুরুতর আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad