চট্টগ্রামে তর্কের জেরে ছুরিকাঘাতে যুবক হত্যা

চট্টগ্রামে তর্কের জেরে ছুরিকাঘাতে যুবক হত্যা
নিহত মো. রবিউল হোসেন বাবু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মো. রবিউল হোসেন বাবু (৩৭) ওই এলাকার মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় ইমন ও টিপু নামে আরও দুজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নাজিরহাট বাজারসংলগ্ন জহুর কোম্পানির বাড়িতে সামাজিক বৈঠক ডাকা হয়। সেখানে কথা কাটাকাটির জেরে রবিউলকে ছুরিকাঘাত করা হয়।

পরে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় রবিউলকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে সন্দেহভাজন ঘাতককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। আসামিকে স্থানীয়রা আটকে রেখেছিল। তাদের কাছে থেকে আসামিকে হেফাজতে নিয়েছি। স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন আইন নিজেদের হাতে তুলে না নেয়।’

তবে আসামির নাম পরিচয় প্রকাশ করেননি এডিসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad