চট্টগ্রামে চলতি মাসে উদ্ধার ১৬ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে চলতি মাসে উদ্ধার ১৬ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৮
ফাইল ছবি
Advertisement
Advertisement

চলতি মাসের ১৯ দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে অস্ত্র আইনের পাঁচ মামলায় মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সবশেষ মঙ্গলবারও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনেই নোয়াপাড়ায় তিনজন গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এরা হলেন, নোয়াপাড়ার জহির আহম্মদ (৫২), সাকিবুল ইসলাম (২২) ও তার ভাই মো. রানা (৪৫)।

জেলা পুলিশ জানায়, প্রথমে জহির আহম্মদের মুদি দোকানে অভিযান চালানো হয়। দোকানের একটি তাক থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল ও গুলি ভর্তি দুইটি ম্যাগাজিন। তার দেওয়া তথ্যে পরবর্তী অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে সাকিবুল ও রানা গ্রেপ্তার হন।

সব মিলিয়ে চলতি মাসে ১৬টি অস্ত্রের পাশাপাশি ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad