চট্টগ্রামে কথা-কাটাকাটির জেরে যুবককে হত্যা

চট্টগ্রামে কথা-কাটাকাটির জেরে যুবককে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে রবিউল হোসেন বাবু (৩৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন ও টিপু নামে আরও দুজন আহত হন।

শুক্রবার রাত ১০টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনীর নাজিরহাট বাজারের কাছে জহুর কোম্পানির বাড়িতে ঘটনাটি ঘটে।

বৈঠকের এক পর্যায়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা রবিউলকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইব্রাহিম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত রবিউল হোসেন বাবু ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, কথা-কাটাকাটির জের থেকে হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় শনিবার সকালে নিহত রবিউল ইসলাম বাবুর ভাই কামরুল ইসলাম বাদী হয়ে থানা একটি হত্যা মামলা করেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‌্যাব) জসিমকে গ্রেপ্তার করে এদিন দুপুরে তাকে থানায় হস্তান্তর করে। এরপর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad