চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশুসহ ২ নিহত

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশুসহ ২ নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার এভারগ্রীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় চকরিয়া সার্ভিসের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং গুরুতর আহত আরও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থলে এক শিশু মারা গেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত প্রাপ্তবয়স্ক ব্যক্তিটি বাসেরচালক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সঠিক সংখ্যা যাচাইয়ের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তবে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad