মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
রাফি ওই গ্রামের মো. বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, দীর্ঘ সময় রাফিকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


