গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার মামলায় আসামি ৫৭৫

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার মামলায় আসামি ৫৭৫
গোপালগঞ্জের উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঠেকাতে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৫৭৫ কে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে আসামি করা হয়েছে  অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে।

জেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে ওই মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বুধবার এনসিটির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে কতজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের কর্মীরা। ছবি: অনিক রহমান/টাইমস

ওই রক্তক্ষয়ী সংঘাতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলাজুড়ে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। জনমনে বিরাজ করছে চাপা আতঙ্ক।

শুক্রবার সকাল থেকে দেখা যায়, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু-একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি।

তৃতীয় দিনেও ছোটবড় সব দোকানপাট এখনও বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতা এবং সেবাপ্রত্যাশীরা।

শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিল কারফিউয়ে দোকানপাট ও বাজারঘাটে বেশকিছু লোকসমাগম দেখা গেছে।

বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়, যা চলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরে তা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad