আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আটজন প্রার্থী। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তারা তাদের প্রার্থিতা ফিরে পান।
যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, ছালমা আক্তার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান আলী। গাইবান্ধা-২ (সদর) আসনে খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জনতার দলের মঞ্জরুল হক ও স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন অসঙ্গতি দেখিয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা দেয়।


