গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত বড় ভাই সাকিব
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)।

বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব দুই সহোদর। তারা ওই এলাকার এরশাদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার তত্বাবধানে থাকবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ছোটভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। গুরতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরত্বর হওয়ায় পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মোটরসাইকেলটি পরিবারের না অন্য কারো সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad