গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই সময় সড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন আরেকটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে বালুবাহী ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার নিহতদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর