গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গাইবান্ধায় যুবকের মরদেহকে ঘিরে উৎসুক জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার ফুলছড়িতে রিয়াদ (২৩) নামে এক কলেজ পড়ুয়া যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অনেকের দাবি যুবককে হত্যা করা হয়েছে। এ মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের নিজ বাড়ির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিয়াদ একই গ্রামের রহমত আলীর ছেলে এবং স্নাতক  ১ম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পাশের এলাকার এক বালু ব্যবসায়ীর মেয়ের সাথে রিয়াদের প্রেম ছিলো। মঙ্গলবার রাতে রিয়াদ তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে মারধরের শিকার হন। পরে স্থানীয়দের খবরে সকালে রিয়াদের নিজের বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বড় ভাই রিপন জানান, সকালে বাড়ির টয়লেটে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় রিয়াদকে দেখতে পান। পরে রশি কেটে তাকে মৃত অবস্থায় নামানো হয়। মঙ্গলবার মার খেয়ে এসে রাগ-ক্ষোভে আত্মহত্যা করতে পারেন বলে মনে করেন রিপন।

ঘটনাস্থলে থাকা ফুলছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন  বলেন, প্রাথমিকভাবে রিয়াদ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad