‘গণভোটে নিরপেক্ষতার সুযোগ নেই, সরকার ‘হ্যাঁ’র পক্ষে’

‘গণভোটে নিরপেক্ষতার সুযোগ নেই, সরকার ‘হ্যাঁ’র পক্ষে’
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ফেব্রুয়ারির গণভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার সুযোগ নেই বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের সরকার। তাই এই সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘হয় আমি এই গণঅভ্যুত্থানের পক্ষে এবং সেই সব ছেলে-মেয়েদের পাশে, যারা রক্ত ও জীবন দিয়েছে; নয়তো আমি নতুন বাংলাদেশ চাই না।’

তিনি বলেন, গণভোটের মাধ্যমে যদি দেখা যায় জনগণ পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে এবং ‘হ্যাঁ’ বলেছে, তাহলে সংস্কারের দরজা খুলে যাবে। পরিবর্তন চাইলে কিংবা সংস্কার চাইলে ‘না’ বলার কোনো সুযোগ নেই।

গণভোটে ‘না’ ভোট দেওয়ার মানে ২০২৪ সালের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানো মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা (পিএএ), জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad