বরিশালে জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশালে জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বরিশাল সদর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কেন্দ্রীয় নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। একই সঙ্গে বরিশাল সদর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমের প্রতি সমর্থনও ঘোষণা করেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াযযম হোসাইন হেলাল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ সময় বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দেবেন এবং তাকে সমর্থন করবেন।

আরও পড়ুন

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে পাঁচজন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন–বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং বরিশাল সদর-৫ আসন থেকে এবি পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম।

এদিন সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad