খুলনার কেএমপি হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেক থেকে বছরের এক অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে লেকের পানিতে মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
নিহত কিশোরের পরনে ছিল পাঞ্জাবি ও পায়জামা। প্রাথমিক অবস্থায় তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত কিশোরটি কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার আনুমানিক বয়স ১২-১৩।
এ ছাড়া এই কিশোরের কোনো নিখোঁজ জিডি (সাধারণ ডায়েরি) রয়েছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে।


