খুলনায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
উদ্ধার করা গুলির খোসা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষার পিঠে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুদুর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

খুলনা থানার এসআই মো. শাহা আলম বলেন, নিহত যুবক কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ পলাশের সক্রিয় সদস্য। তিনি মাদককারবারি ছিলেন। খুলনার একটি সন্ত্রাসী সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad