খাল খননে কৃষি উৎপাদন বাড়বে: শ্রমমন্ত্রী

খাল খননে কৃষি উৎপাদন বাড়বে: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাল খনন দেশের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, খাল খনন সম্পন্ন হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করা হলে তা একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে এতে অংশ নিয়েছিলেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad