খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ বগুড়াবাসী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ বগুড়াবাসী
শনিবার বিকালে গুলশান আজাদ মসজিদে ঢাকাস্থ বগুড়াবাসীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ বগুড়াবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গুলশান আজাদ মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

অনুষ্ঠানে অংশ নেন দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বিএডিসি পরিকল্পনা প্রধান ফেরদৌস রহমান, বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সবার বাংলাদেশের সভাপতি শাহ সেলিম, বগুড়া সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার দিপু, শিবগঞ্জ উপজেলা সমিতির সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মশিউর রহমান জুয়েল, রফিকুল ইসলাম রফিক, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আজাদ আহমেদ, ব্যারিস্টার শিশির, বনানী থানার বিএনপি নেতা মাহবুব রিপন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় মুসল্লি ও ঢাকায় বসবাসরত বগুড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দোয়া শেষে প্রায় দুই হাজার মানুষের মাঝে তবারক ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করাসহ এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad