খালেদা জিয়ার মৃত্যুতে যা লিখলেন পরীমনি

খালেদা জিয়ার মৃত্যুতে যা লিখলেন পরীমনি
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পর তাকে নিয়ে ঢালিউড তারকা পরীমনি একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘তিনি সয়ে গেলেন।’ খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় সংঘটিত হয়েছে, সেই দিকে ইঙ্গিত করেছেন এই ঢালিউড অভিনেত্রী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরীমনি লিখেছেন, ‘তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে…।’

বিগত সরকারের আমলে পরীমনিকেও জেল খাটতে হয়েছে। সহ্য করতে হয়েছে অন্যায়। গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়ে তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামাজিক মাধ্যমে।

নতুন করে আবারও বড়পর্দার জন্য কাজ শুরু করেছেন পরীমনি। রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। পরীমনি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পায় পূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad