খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ৫ চীনা চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ৫ চীনা চিকিৎসক
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ৫ চীনা চিকিৎসক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচজন চীনা চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা। বিএনপির দলীয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

এদিকে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয়। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শরীর ক্রিয়াশীল আছে। হাত-পা কিছুটা নাড়তে পারছেন। দুয়েকটি কথাও বলেছেন গতকাল।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার নতুন সিদ্ধান্ত নিচ্ছে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হচ্ছেন জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন।

এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের আলোচনার ভিত্তিতেই বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad